ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রেসক্লাবের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের সর্বশেষ এ সাধারণ সভাকে বাৎসরিক সাধারণ সভা হিসেবে বলা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। সভায় আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন ৬ জনকে সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য বিভিন্ন পদে নতুন কয়েকজনকে পদায়ন করা হয়েছে।
এছাড়াও কোনো সদস্য যেন সর্বোচ্চ দুই মেয়াদের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে না পারেন, এ জন্য গঠনতন্ত্রে নতুন একটি ধারা সংযোজন করা হয়। বিষয়টি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড় আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাৎসরিক বনভোজনের প্রস্তাব পাস হয়।
সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি শেখ শফিউজ্জামান, রুন্নু খন্দকার, সৈয়দ সাজেদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বসিরুল ইসলাম, সাহাবুল ইসলাম, কোষাধ্যক্ষ আতিক বিশ্বাস, সাহিত্য সম্পাদক এম জামিরুল ইসলাম, প্রচার সম্পাদক জাফর জুয়েল, সহপ্রচার সম্পাদক হাসিবুল হক, আইটি বিষয়ক সম্পাদক ফাহিম ফয়সাল, ধর্ম সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরী, সদস্য লাল্টু রহমান, হাসিবুল ইসলাম, রিফাজ্জেল হোসেন, শামীম রেজা, হাসিবুল ইসলাম, বিপ্লব হোসেন, রুহুল আমিন, আবু জাফর প্রমুখ।
