দামুড়হুদায় গাড়ল ও ছাগল পালনে স্বাবলম্বী শতাধিক পরিবার

আপলোড তারিখঃ 2024-12-22 ইং
দামুড়হুদায় গাড়ল ও ছাগল পালনে স্বাবলম্বী শতাধিক পরিবার ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলায় গাড়ল ও ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছে শতাধিক পরিবার। উপজেলার মোক্তারপুর গ্রামের মোসলেম আলীর ছেলে লুৎফর রহমান বলেন, ‘আমি দীর্ঘ ১২ বছর ধরে গাড়ল ভেড়া পালন করে সংসার চালিয়ে আসছি। ৪ ছেলে, ৫ মেয়ে বিয়ে-সাদি দিয়েছি। ভেড়া পালনের পাশাপাশি কিছু জমিও চাষ করি ভেড়া বিক্রির টাকা দিয়ে।’ ভেড়ার রোগ বালাই হয় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘গত বছর আমার প্রায় ৪৫টি ভেড়া রোগে আক্রান্ত হয়। তখন প্রায় দেড় লক্ষাধিক টাকার ভেড়া বেঁচে দিয়েছি। প্রায় ১০-১২টি মৃত্যু অবস্থায় ফেলে দিতে হয়েছে। এ বছরও একটি ভেড়া অসুস্থ।’ উপজেলা প্রাণিসম্পদ অফিসে বিষয়টি জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমি কালকেই উপজেলা প্রাণিসম্পদ অফিসে যাবো।’

দর্শনা পরানপুর গ্রামের বুদো মিয়ার ছেলে গোলাম হোসেন বলেন, ‘আমি ৫টি ভেড়া ও ম্যাড়া নিয়ে গাড়ল ভেড়া পালন শুরু করি। বর্তমানে ১৩০টি ভেড়া রয়েছে। আমি প্রায় ১০ বছর ধরে ভেড়া পালন করে আসছি। যখন সংসারে টাকার প্রয়োজন হয়, তখন ১-২টি ভেড়া বিক্রি করে সংসারে কাজে লাগাই। এছাড়া জমি ক্রয় ও বন্দক নিয়ে চাষাবাদও করি। আমার সংসারে এখন আর টাকার অভাব নেই। তবে ভেড়া পালন সমস্যা হলো চারণ ভূমির খুবই প্রয়োজন। ভেড়া না চরালে খাবার দিয়ে পোষাবে না। মানুষ বর্তমানে সারা বছর কোনো না কোনো চাষ করে। ফলে চারণ ভূমির খুবই অভাব। এরপরও খুঁজে খুঁজে ফাঁকা ও রাস্তার পাশে চরাতে হয়। আমি বর্তমানে ভেড়া পালন করে স্বাবলম্বী। সংসারও ভালোই চলছে।’

দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ অফিসার নীলিমা আক্তার জানান, দামুড়হুদা উপজেলায় ৯১টি খামার রয়েছে। যেখানে ২১ হাজার ৩৯৭টির বেশি গাড়ল ও দেশি ভেড়া রয়েছে। এছাড়া ছোট ছোট বেশ কিছু ছাগল খামার আছে। সেখানে ১ লাখ ৫৩ হাজার ৭৯৪টি ছাগল আছে। এসব খামার পরিদর্শন করেন কি না জানতে চাইলে তিনি বলেন, এ উপজেলা প্রাণিসম্পদ অফিসে ১১ জন কর্মকর্তা-কর্মচারী বিপরীতে আমরা মাত্র ৩ জন কর্মকর্তা-কর্মচারী। যা দিয়ে মাঠ পর্যায়ে কাজ করা এবং মাঠ পর্যায়ের সঠিক চিত্র তুলে আনা ও পরিদর্শন করা কষ্টসাধ্য হয়ে পড়ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)