আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি

আপলোড তারিখঃ 2024-12-22 ইং
আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে সর্বস্তরের মানুষের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বিকেলে আলমডাঙ্গায় বিএনপি, জামায়াত, নাগরিক কমিটি, আলমডাঙ্গা বণিক সমিতি, আলমডাঙ্গা বৃহত্তর কাপড় ব্যবসায়ী সমিতি, আলমডাঙ্গা গার্মেন্টস সমিতি, আলমডাঙ্গা কলেজ পাড়া কল্যাণ কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা রেলওয়ে স্টেশনে মানববন্ধনে অংশ নেয়। এসময় বেনাপোল এক্সপ্রেস ট্রেন ৫০ মিনিট থামিয়ে রাখেন তারা। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে ট্রেন ছেড়ে দেওয়া হয়। পরে তারা আলমডাঙ্গা স্টেশন মাস্টারের কাছে রেলওয়ে পশ্চিম জোনের জিএম বরাবর স্মারকলিপি পেশ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমির মাহের আলী, আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্যসচিব হাবিবুল করিম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান শাবু প্রমুখ।
পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার সাথে যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা থেকে ট্রেনে আসলে আমাদের চুয়াডাঙ্গা অথবা পোড়াদহে নামতে হয়। সেখান থেকে বাড়ি আসতে গেলে ঝুঁকিতে পড়তে হয়। যোগাযোগের ক্ষেত্রে এই ট্রেনটি সবচেয়ে দ্রুতগামী এই রুটে। বিশেষত আমরা যারা বাইরের জেলা যশোর, ঢাকাতে পড়াশোনার সুবাদে থাকি, তাদের জন্য অনেক সুবিধাজনক হয়। অবিলম্বে আলমডাঙ্গায় স্টপেজ দিতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)