ঝিনাইদহে তিন দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু

আপলোড তারিখঃ 2024-12-22 ইং
ঝিনাইদহে তিন দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু ছবির ক্যাপশন:

অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহ সৃষ্টি, কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও বস্তুনিষ্ঠ মান সম্পন্ন প্রতিবেদন করার লক্ষ্যে ঝিনাইদহে ৩ দিনব্যাপী ‘বেসিক জার্নালিজম’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী।

এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় প্রশিক্ষণ সমন্বয়ক আসিফ ইকবাল কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান লিটন, সহসভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আজাদ রহমান, সাদ্দাম হোসেন, লোটাস রহমান সোহাগ, আবু জাফর রাজু, ফয়সাল আহম্মেদসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও শৈলকুপা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও কনটেন্ট ক্রিকেটারসহ ৩৫ জন তরুণ সাংবাদিক অংশগ্রহণ করেন। গতকাল শনিবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামীকাল ২৩ ডিসেম্বর পর্যন্ত। সাংবাদিকদের বেসিক জার্নালিজম বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন পিআইবির প্রশিক্ষণ পরিচালক পারভীন সুলতানা রাব্বী, ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান ও অ্যাডজাস্ট ফ্যাকাল্টি ইউনিভার্সিটি অফ লিভারেল আর্টের নাজিয়াা আফরিন। প্রশিক্ষণ চলাকালে পিআইবির কর্মকর্তাদের শুভেচ্ছা জানাতে আসেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ ও সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)