জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাপপুরে শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে দি এইচএইচসিবি মিনিস্ট্র বাংলাদেশের আয়োজনে ও ব্লাঙ্কেটস ডিস্ট্রিবিউশন প্রোগামের অর্থায়নে দুই শতাধিক অসহায়, সুবিধা বঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বিএনপি নেতা জাফর আলী, যুবদল নেতা রাজা মালিতা ও ব্লাঙ্কেটস ডিস্ট্রিবিউশন প্রোগামের পরিচালক আব্দুল মান্নান।
