মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের গণসংযোগ

আপলোড তারিখঃ 2024-12-22 ইং
মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের গণসংযোগ ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদের নেতৃত্বে কুতুবপুর ইউনিয়নে গণসংযোগ করা হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে কুতুবপুর ইউনিয়নের কালী গাংনী থেকে এ গণসংযোগ কার্যক্রম শুরু করেন তারা। পরে উত্তর শালিকা ও সুবিদপুর গ্রামে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

নেতৃত্বস্থানীয়দের সাথে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা গণসংযোগে অংশ নেন এবং জেলা বিএনপির নবনির্বাচিত সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদকে ফুলের শুভেচ্ছা দেন। এসময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খাঁন সাতু, ওমর ফারুক লিটন, সাবেক যুগ্ম সম্পাদক কাজী মিজান মেনন, জেলা যুবদলের সহসভাপতি আনিসুর রহমান লাবলু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান স্বপ্নন, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা জিয়া মঞ্চের সদস্যসচিব ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনিসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)