মেহেরপুর জেলা ওলামা ও ইমাম পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2024-12-22 ইং
মেহেরপুর জেলা ওলামা ও ইমাম পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:

তাবলিগ জামাতের চলমান সংকট নিরসন ও ভ্রান্ত আকিদা সম্পন্ন ভারতের মাওলানা সাদ কান্দলভী মতাদর্শীদের যাবতীয় কার্যক্রম বন্ধকরণ ও টঙ্গীর মাঠে সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে এ মানববন্ধন স্মারকলিপি প্রদান করা হয়।

মেহেরপুর জেলা ওলামা পরিষদ ও ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, আহলে সুরা জেলা মারকায মাওলানা মাহবুবুর রহমান, মেহেরপুর জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান, গোলাম রহমান, আমির হোসেন, মুফতি হোসাইন আহমেদ, মুফতি আবু বক্কর প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ স্মারকলিপি গ্রহণ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- রাতের অন্ধকারে তাবলিগের ঘুমন্ত নিরীহ সাথীদের ওপর হামলাকারী সাদপন্থি সন্ত্রাসীদের গ্রেপ্তার। আহত ও নিহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসা ব্যবস্থা করা। টঙ্গী ময়দানে সুরা ভিত্তিক পরিচালিত তাবলিগের সাথী ওলামায়ে কেরামের অধীনে ছিল তাদের কাছে হস্তান্তর করা। অতিসত্বর কাকরাইলের সকল কার্যকলাপ থেকে সাদপন্থীদের বহিষ্কার করা।

এছাড়া সারাদেশে কওমি উলামায়ে কেরাম ও সূরা ভিত্তিক পরিচালিত তাবলিগের সাথীদের ওপর হামলা বন্ধ করে পূর্ণ নিরাপত্তামূলক ব্যবস্থা করা। সন্ত্রাসীদের গডফাদার ইঞ্জিনিয়ার ওয়াসিফ, তার ছেলে উসামা মুয়াজ বিন নূর, জিয়া বিন কাসিম, আব্দুল্লাহ মানসুর রেজা আরিফসহ সকলকে গ্রেপ্তার করা এবং কাকরাইল মসজিদে প্রবেশ গবং তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে তাদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)