জীবননগরের উথলীতে জামায়াতের কর্মী সমাবেশে জেলা আমির রুহুল আমিন

আপলোড তারিখঃ 2024-12-22 ইং
জীবননগরের উথলীতে জামায়াতের কর্মী সমাবেশে জেলা আমির রুহুল আমিন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে উথলী বাসস্ট্যান্ডে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উথলী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লোভ-হিংসা জামায়াতে ইসলামীর কর্মীদের সাথে যায় না। মানুষের ধন-সম্পত্তি, টাকা-পয়সা লুণ্ঠন জামায়াতে ইসলামীর চরিত্রের সাথে যায় না। জামায়াতে ইসলামীর কর্মীরা আল্লাহ ছাড়া আর কারো ভয় নিয়ে রাত-দিন পার করে না। জেলা আমির আরও বলেন, ‘আমরা বড়লোক নয়, কথাটা খুবই সত্য। আমাদের অনেক টাকা-পয়সা নেই, এ কথাও সত্য। তবে মনে রাখবেন, আমাদের কোনো কর্মী বেকার না। আমাদের কর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে সংগঠনে টাকা দিয়ে থাকে। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়। সেই কর্মীদের রুখে দেওয়ার শক্তি কারোর নেই।’

``

রুহুল আমিন বলেন, ‘আমরা নিজেদের আখের গোছানোর জন্য রাজনীতিতে আসিনি। আমরা রাজনীতি করে বাড়ি করার জন্য জামায়াতে ইসলামী করি না। আমরা জনগণের মুক্তির জন্য রাজনীতিতে এসেছি। আপনার সন্তানের চাকরির জন্য টাকার ব্যাগ নিয়ে নেতার বাড়িতে দাঁড়িয়ে থাকবেন, এ দৃশ্য আমরা দেখতে চাই না।’ তিনি আরও বলেন, ‘দেশ থেকে স্বৈরশাসক বিতাড়িত হয়েছে। বাংলাদেশে চাঁদাবাজ, চোর, হাট দখলকারী, হত্যাকারী ছিল, সেটা যদি আবার ফিরে আসে, তবে ৫ তারিখের আগেই ভালো ছিল, জনগণ এটা বলবেই। কিন্তু বাংলার জমিনের মানুষের কাছে এই কথা আর কেউ বলুক, এই কথা আর কেউ সৃষ্টি করুক, এটা আমরা চাই না।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন ও সেক্রেটারি সাখাওয়াত হোসেন। এছাড়া কর্মী সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। কর্মী সমাবেশ পরিচালনা করেন জামায়াতে ইসলামীর উথলী ইউনিয়ন সেক্রেটারি হাফেজ হাসানুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)