জামজামি ইউনিয়ন জামায়াতের বিলপাড়া ইউনিটে পরামর্শ সভা

আপলোড তারিখঃ 2024-12-21 ইং
জামজামি ইউনিয়ন জামায়াতের বিলপাড়া ইউনিটে পরামর্শ সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিলপাড়া ইউনিটে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর উপজেলার জামজামি ইউনিয়ন বিলপাড়া ইউনিটে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭ নম্বর ওয়ার্ড বিলপাড়া ইউনিটের নবগঠিত কমিটি সদস্যরা অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন জামায়াতে ইসলামির আইটি ও যুব বিভাগের সভাপতি এনামুল হক, ওয়ার্ড সেক্রেটারি লাল মোহাম্মদ, অর্থ সম্পাদক মারিফুল ইসলাম ও ইউনিট সভাপতি মাওলানা আব্দুল বারী। এছাড়াও উক্ত ইউনিটের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সভায় কর্মী সমাবেশ, সুধী ও লোকবল বৃদ্ধি, ইউনিটের নিয়মিত প্রোগ্রাম বাস্তবায়ন এবং সমাজে সৎ যোগ্য ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করা বিষয়ে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)