আলমডাঙ্গায় উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন

আপলোড তারিখঃ 2024-12-21 ইং
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় আল-আমিন সোসাইটি মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিককল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিককল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হিরোক, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, পৌর আমির মাহের আলী, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক বিভাগের কেয়ারটেকার দারুস সালাম, জেলা যুব বিভাগের কেয়ারটেকার নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন ও সমাজসেবা বিভাগের সম্পাদক আলতাফ হোসাইন, অর্থ সম্পাদক ইমরান হোসাইনসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।
সম্মেলনে ২০২৫-২৬ মেয়াদের জন্য উপজেলা শাখার সভাপতি হিসেবে মনোনীত হন মেহেদী হাসান এবং পৌর শাখা সভাপতি হিসেবে মনোনীত হন সাইফুল উল্লাহ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)