সভাপতি সাব্দার বিশ্বাস ও সম্পাদক সাখাওয়াত

আপলোড তারিখঃ 2024-12-21 ইং
সভাপতি সাব্দার বিশ্বাস ও সম্পাদক সাখাওয়াত ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সর্বপ্রথম ও পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পূর্বে উপস্থিত বিভিন্ন পাড়া-মহল্লাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্দার রহমান বিশ্বাসকে সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন জামায়াত নেতা বজলুর রহমানকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করে ৩ সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির নাম আগামী শুক্রবার জুম্মায় সর্বসম্মতিক্রমে গঠন করা হবে। নবনির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সূধী, সাংবাদিক, ব্যবসায়ী, উক্ত জামে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)