দামুড়হুদায় দূর্গা উৎসবে মেতে উঠেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ

আপলোড তারিখঃ 2017-09-28 ইং
দামুড়হুদায় দূর্গা উৎসবে মেতে উঠেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছবির ক্যাপশন:
আওয়াল হোসেন /ওয়াসিম রয়েল: গত মঙ্গলবার মহা ষষ্টি শুরু, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দামুড়হুদা উপজেলায় শারদীয় দূর্গা উৎসব পালিত হচ্ছে। দর্শনা পৌরসভা ও পারকৃষ্ণপুর এলাকায় ৬টি পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, গতকাল রাত ৮টার দিকে প্রতিমার গাঁয়ে রং তুলির আচড় দেওয়া হচ্ছে। দামুড়হুদা উপজেলায় ঢাক-ঢোল বাঁজিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও গতরাত দর্শনা বাগদী সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠিত পূজা মন্ডপে তখনও রং এর আচড় শেষ হয়নি। তবে কর্মকার বাসু দেব জানান, আর ঘন্টা খানেক সময় লাগবে তাহলে রং এর কাজ শেষ হয়ে যাবে। দর্শনা পৌর এলাকার পুরাতন বাজার শ্রী শ্রী মুন্দির, বাগদী পাড়া, মুচি পাড়া মুন্দির ও পারকৃষ্ণপুর হালদার পাড়া মুন্দিরের নিরাপত্তার জন্য দুই জন পুলিশ, ৪জন পুরুষ আনছার ও ২জন করে নারী আনছার নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। তবে কেরুজ শ্রী শ্রী মুন্দির ও হরিজন সম্প্রদায় মুন্দিরে একজন পুলিশ ২জন পুরুষ ও ২জন করে নারী আনছার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। নিরাপত্তার বিষয় দর্শনা পুরাতন বাজার শ্রী শ্রী মন্দিরের সভাপতি ও দামুড়হুদা পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ জানান, নিরাপত্তার দিক থেকে কোন সমস্যা নেই। তাছাড়া আমাদের উপজেলায় শারদীয় দূর্গা উৎসব এখন সকল ধর্মের মানুষের সহযোগিতা আছে। তাছাড়া যে নিরাপত্তা দেওয়া হয়েছে। তাতে আমরা খুশি। স্বাধীনতার পর থেকে আমরা দূর্গা উৎসব করে আসছি। কোন দিন কোন সমস্যা হয়নি আশাকরি আনন্দের সাথে এ উৎসব পালিত হবে। এছাড়া তিনি আরো বলেন এবার দেবী দূর্গা মা নৌকায় চেপে আসছে। আর যাবে ঘোড়ায় চেপে। এবার পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় মা দেবী দূর্গা আসছে আমাদের মাঝে। এসময় উপস্থিত ছিলেন, দর্শনা পুরাতন বাজার শ্রী শ্রী মুন্দিরের সাধারণ সম্পাদক অনন্ত কুমার শান্তারা, পারকৃষ্ণপুর হালদার পাড়ার সভাপতি সুকুমার ও সাধারণ সম্পাদক সুজন কুমান। এদিকে দামুড়হুদা উপজেলায় ১৯টি পূজা মন্ডপে গতকাল ষষ্ঠিতে সন্ধা থেকে ঢাকের তালে তালে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের মানুষ শারদীয় দূর্গা উৎসবে মেতে উঠেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)