দামুড়হুদায় নেতা-কর্মীদের সাথে চা-চক্রে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান

আপলোড তারিখঃ 2024-12-21 ইং
দামুড়হুদায় নেতা-কর্মীদের সাথে চা-চক্রে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

দামুড়হুদা বিএনপির নেতা-কর্মীদের সাথে চা-চক্র ও চন্দ্রবাসের বিখ্যাত পেঁয়াজুর দোকান পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুজিবনগর হয়ে চন্দ্রবাসে এসে বিএনপির নেতা-কর্মীদের সাথে চা-চক্রে মিলিত হন তিনি।

জানা গেছে, শুক্রবার ছুটির দিনে পরিবারের আবদার মেটাতে মুজিবনগর, আমঝুপি ও অন্যান্য এলাকা ঘুরে চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত পেঁয়াজু দোকান পরিদর্শন শেষে দামুড়হুদা বিএনপির নেতা-কর্মীদের সাথে চা-চক্রে মিলিত হন শরীফুজ্জামান শরীফ। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বেরাতে যাওয়ার সময় বের করা খুব কঠিন, তবে ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। আপনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। চুয়াডাঙ্গা জেলার চন্দ্রবাসের আলোচিত পেঁয়াজু খেয়ে খুব ভালো লেগেছে।’

পেঁয়াজু কারিগর রসিদুল ইসলাম বলেন, ‘আমার দোকানে বিভিন্ন স্থান থেকে মানুষ পেঁয়াজু খেতে আসে। আমি গর্বিত যে, রাখাল রাজা শরীফুজ্জামান আমার দোকানে পেঁয়াজু খেতে এসেছেন।’

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি আনিসুর রহমান আনিস, থানা বিএনপির সদস্য শহিদুল মোল্লা, দামুড়হুদা সদর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, থানা যুবদলের সদস্য ইমান আলী, সাবেক মেম্বার আসলাম আলীসহ বিএনপি, যুবদলের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)