জীবননগরের কেডিকে ইউনিয়নে যুব জামায়াতের সম্মেলন

আপলোড তারিখঃ 2024-12-21 ইং
জীবননগরের কেডিকে ইউনিয়নে যুব জামায়াতের সম্মেলন ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন শাখার আয়োজনে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব খয়েরহুদা স্কুল চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কেডিকে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ওমর আলীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রুহুল আমীন মল্লিক। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামী জীবননগর উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জাহিদুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা আহমদুল হক তুহিন। সম্মেলনে আরও বক্তব্য দেন যুবনেতা আবু সাইদ, ইদ্রীস আলী ও সোহেল রানা। সম্মেলনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কমিটি গঠন করা হয়।

৭ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে নাজমুল হোসেন ও হারুন অর রশিদ সেক্রেটারি করে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ৮ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে আতিকুর রহমান রনি ও ইদ্রীস আলীকে সেক্রেটারি করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ৯ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে রফিকুল ইসলাম ও আলীনুর রহমানকে সেক্রেটারি করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)