কুড়ুলগাছির বুইচিতলায় শিশুর অকাল মৃত্যু

আপলোড তারিখঃ 2024-12-21 ইং
কুড়ুলগাছির বুইচিতলায় শিশুর অকাল মৃত্যু ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামে বায়েজিদ হোসেন (১২) নামে এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। বায়েজিদ বুইচিতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং বুইচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

শিশুটির মা কোহিনুর বেগম জানান, গত বৃহস্পতিবার সকালে বায়েজিদের হালকা শ্বাসকষ্ট দেখা দেয়। প্রথমে তাকে কুড়ুলগাছির আকরাম ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করানো হয়। চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বিকেলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী যাওয়ার পথে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বায়েজিদ মারা যায়।
এদিকে, গতকাল বেলা ৩টার দিকে জানাজা শেষে বুইচিতলা গ্রামের পারিবারিক কবরস্থানে বায়েজিদের দাফন করা হয়। বায়েজিদের অকাল মৃত্যুতে তার পরিবার এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)