চুয়াডাঙ্গায় প্রবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-12-21 ইং
চুয়াডাঙ্গায় প্রবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় প্রবাসী ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের তালতলা ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীমুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।

সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মতিউর রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন জোয়ার্দার স্বপন, সাংগঠনিক সম্পাদক আজম আলী, বিএনপির প্রবীণ নেতা জিনারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হায়দারপুর গ্রামের বিশ্বাস ফুটবল একাডেমি ও নেহালপুর ফুটবল একাডেমি। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বিশ্বাস ফুটবল একাডেমি ৩-০ গোলে জয়লাভ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)