ছবির ক্যাপশন:
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ও সন্ধ্যায় পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ডিহিতে দলীয় ও ব্যক্তিগত উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাতটায় ডিহি কৃষ্ণপুর গাবতলা মোড়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম যুদ্ধ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। এসময় অন্যান্য নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন খোরশেদ আলী, সাজ্জাদুল ইসলাম বাবু, তাছির হোসেন, ছানোয়ার হোসেন, সাইফুল ইসলাম এবং মোহাম্মদ আলী। জহিরুল ইসলাম বলেন, ‘দলীয়ভাবে বরাদ্দ ১৯টি কম্বল পেলেও ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।’
অন্যদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া পশ্চিমপাড়া মোড়ে ভ্যানচালকদের মাঝে কম্বল বিতরণ করে জামায়াতের তিতুদহ ইউনিয়ন শাখা। গতকাল শুক্রবার বিকেল চারটায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রাফিজ মাস্টার, সেক্রেটারি মাহাবুব হাসান এবং বায়তুলমাল সম্পাদক শাহিনুল ইসলাম। এছাড়াও ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীলরা।

এদিকে, মেহেরপুরের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে হালদারপাড়ায় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেণ্টু, সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম মনা, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাসিম খান, মীর বকুল, বাবু সাবের, নওশেল আহমেদ রনি, এম এ মাবুদ, মোহাম্মদ সোহেল এবং মিলন আলী।
