আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কোরবান আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2024-12-20 ইং
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কোরবান আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা শেখ কোরবান আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এবং থানার পরিদর্শক (অপারেশন) আজগর আলীর উপস্থিতিতে পুলিশ অফিসার ও ফোর্স তাকে গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের পর জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন একাত্তরের মুক্তিযোদ্ধা সংগঠক বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন সাবু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রশিদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন, আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা খ. সেলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনি মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী প্রমুখ।
জানা গেছে, শেখ কুরবান আলী ১৯৭১ সালে কাকিলাদহের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে সহযোদ্ধারা উল্লেখ করেন। ব্যক্তিগত জীবনে মুক্তিযোদ্ধা শেখ কোরবান আলী শিশুকুঞ্জ প্রিপারেটরি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর তিনি দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত বুধবার দিবাগত রাত ১১টা ২০মিনিটে আলমডাঙ্গা কলেজপাড়ার নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা শেখ কোরবান আলী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)