হাউলী ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2024-12-20 ইং
হাউলী ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

দামুড়হুদার হাউলী ইউনিয়নে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাউলী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে ১৭১ জনের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, ট্যাগ অফিসার আতিকুর রহমান, হাউলী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, রিকাত আলী, সেলিম প্রমুখ।

৭০ বছর বয়সী সাহাজান আলী গায়ে কম্বল জড়িয়ে তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এই শীতে হাউলী ইউনিয়ন পরিষদ থেকে একটি কম্বল পেয়েছি। আমার খুবই উপকার হলো। শীতে নতুন কাপড় কেনার মতো সামর্থ্য আমার নেই। সরকারি এই কম্বলটা এবার শীতে আমার কাছে একমাত্র সম্বল।’

কম্বল বিতরণকালে হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, গেল এক সপ্তাহে চুয়াডাঙ্গা জেলায় শৈত্যপ্রবাহ চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে বেশ কয়েকবার। এটা শীতপ্রবণ এলাকা, এই প্রথম শীতকালে সঠিক সময়ে শীতবস্ত্র বিতরণ হয়েছে। তবে ইউনিয়নে মানুষের তুলনায় কম্বল যা বরাদ্দ এসেছে, তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম ও অপ্রতুল। হাউলী ইউনিয়নে মোট ১৭১ জন গরীব অসহায় মানুষের মাঝে প্রধান উপদেষ্টার দেওয়া কম্বল সুন্দরভাবে বিতরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)