ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার কামালপুরে মেটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ রুজন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ রুজন হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের ওমর আলীর ছেলে। জানা গেছে, আব্দুল্লাহ রুজন, রাজু ও সৌরভ মোটরসাইকেলে আলমডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে পাখিভ্যানকে ওভারটেক করতে গেলে রোডের ওপর ছিটকে পড়েন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানের আগেই পথে আব্দুল্লাহ রুজনের মৃত্যু হয়। রাজু, সৌরভ সামান্য আহত হয়েছেন। এদিকে খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ সন্ধ্যা ছয়টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দাফনের করার অনুমতি দেয়। সন্ধ্যা সাতটায় কেশবপুর গ্রামের কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

