দর্শনা কেরু বাণিজ্যিক খামারে আখ কাটার উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-12-20 ইং
দর্শনা কেরু বাণিজ্যিক খামারে আখ কাটার উদ্বোধন ছবির ক্যাপশন:

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির বাণিজ্যিক খামারে কোদাল দিয়ে আখ কাটার উদ্বোধন করেছে মিলটির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আকন্দবাড়িয়া পরীক্ষামূলক বাণিজ্যিক খামারে কোদাল দিয়ে তিনি আখ কাটার উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন গুণগত মানসম্পন্ন আখ সরবরাহ করতে হবে। কোদাল দিয়ে আখ কাটলে চিনির রিকভারি বাড়বে। এর ফলে আখের ওজন বৃদ্ধি পাবে, তার সাথে ফলনও বৃদ্ধি পাবে। এবার কোদাল দিয়ে আখ কাটলে প্রায় ১ লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বেশি টাকা আসবে বলে তিনি জানান। তিনি প্রত্যেক কৃষককে অনুরোধ করে বলেন, ‘আপনার কোদাল দিয়ে আখ কাটবেন এতে আপনারা বেশি ফলন পাবেন এবং মূল্যও বেশি পাবেন।’
এসময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, জিএম (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া, মহাব্যবস্থাপক (বীজ) দেলোয়ার হোসেন ও ফার্ম ম্যানেজার সুমন কুমার সাহা। এদিকে, দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ২০২৪-২০২৫ মাড়াই মৌসুম উপলক্ষে আখ কর্তন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ডিহি কৃষি খামারে এ ব্লকে কোদাল দিয়ে আখ কর্তন কাজের উদ্বোধন করেন কেরু অ্যান্ড কোম্পানির খামার ব্যবস্থাপক সুমন কুমার শাহা ও খামার ইনচার্জ ইমদাদুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)