চুয়াডাঙ্গার হাজরাহাটিতে পূর্ব শত্রুতার জেরে অটোচালককে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2017-09-28 ইং
চুয়াডাঙ্গার হাজরাহাটিতে পূর্ব শত্রুতার জেরে অটোচালককে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে রুহুল (২২) নামের এক অটোচালককে পিটিয়ে জখম করেছে বখাটেরা। গতকাল বুধবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা তালতলার মোড়ে এঘটনা ঘটে। আহত অটোচালক রাহুল হাজরাহাটি গ্রামের মাঠপাড়ার রমজান আলীর ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, গত এক বছর আগে রাহুলের ভাগ্নী স্কুলে যাওয়া আসার পথে তালতলা শ্মশানপাড়ার জিলামের ছেলে সজিব ইভটিজিং করতো। এতে রুহুল প্রতিবাদ করে। এই সময় গ্রাম্য সালিসে বিষয়টি মিমাংসা হয়। এরই জের ধরে গতকাল শ্মশানপাড়ার মোড়ে রাহুলকে একা পেয়ে সজিবসহ কয়েকজন রাহুলের উপর হামলা চালায় এবং পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাহুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাহুলের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)