মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির গণসংযোগ

আপলোড তারিখঃ 2024-12-20 ইং
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির গণসংযোগ ছবির ক্যাপশন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের বিভিন্ন গ্রামে গণসংযোগ শুরু করেছে। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় মেহেরপুর জেলা বিএনপির নবনির্বাচিত সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে যাদবপুর রাধাকান্তপুর ও রাজাপুর গ্রামে গণসংযোগ করা হয়।

এসময় স্থানীয় নেতা-কর্মীরা জেলা বিএনপির নবনির্বাচিত সদস্যসচিব মো. কামরুল হাসান ও যুগ্ম আহ্বায়ক মো. আমিরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানান। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের আমলে জনগণ শান্তিতে ঘুমাতে পারেনি। অনেক মায়ের বুক খালি করে দিয়েছে স্বৈরাচার শাসক দলের প্রশাসন। আমরা মনে করি, এই অন্যায়ের সঠিক বিচার হওয়া উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। কারণ হাসিনা সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আমরা একটি শান্তিপূর্ণ ভোটের পরিবেশ চাই, যেখানে জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শিষে প্রতীকে ভোট দিতে পারি। একটি উন্নত ও সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা অটল থাকব। এসময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননসহ বিএনপি ও অঙ্গা সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)