দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন

আপলোড তারিখঃ 2024-12-17 ইং
দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় দর্শনার দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশনের পাশে দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার অফিসে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন দর্শনা ব্যুরো প্রধান রাসেদুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন হারুন অর রশিদ পান্না। প্রধান আলোচক ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহ-সম্পাদক ও দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন ও দৈনিক পশ্চিমাঞ্চলের সহকারী ব্যুরো প্রধান চঞ্চল মেহমুদ। এছাড়া জেলার বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি আলমডাঙ্গার আতিক বিশ^াস, ভালাইপুরের মানিক ইসলাম, স্টাফ রিপোর্টার আমিনুর রহমান নয়ন, হাউলী প্রতিনিধি আব্দুল আলিম, দামুড়হুদা প্রতিনিধি রফিকুল হাসান তোতা, আরিফুল ইসলাম মিলন, জীবননগরের আল আমিন, কার্পাসডাঙ্গার সঞ্জু ও চুয়াডাঙ্গার রানা মল্লিক। অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আসহাবুল আলম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)