হালিমা কাতব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

আপলোড তারিখঃ 2024-12-17 ইং
হালিমা কাতব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ হালিমা কাতব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দিনব্যাপী অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রায় শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। চিকিৎসা সেবা কার্যক্রমের নেতৃত্ব দেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রখ্যাত চিকিৎসক ডা. কোবাইদুর রহমান স্বপন। তাঁর সঙ্গে চিকিৎসা কার্যক্রমে অংশ নেন ডা. ফকির মাহমুদ, ডা. বেলাল এবং ডা. সালমা আমিন রুমা।

``

এই মহৎ উদ্যোগের উদ্যোক্তা লে. কর্নেল মো. হালিমুর রহমান শাহীন (অব.)। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন মুন্সিগঞ্জের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। উল্লেখ্য, হালিমা কাতব ফাউন্ডেশন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। রোববারের এ কর্মসূচি তাদের এমন একটি উদ্যোগ, যা স্থানীয়দের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)