ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য ও দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেনের বাবা আব্দুর রব (৮০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত রোববার ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন। সরোয়ার হোসেনের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। চুয়াডাঙ্গা জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুন উর-রশিদ টনিক স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, চুয়াডাঙ্গা জেলা যুবদল সরোয়ার হোসেনের পিতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তার রেখে যাওয়া পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
