আলমডাঙ্গার ফরিদপুর বাজারে জামায়াতের অফিস উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-12-19 ইং
আলমডাঙ্গার ফরিদপুর বাজারে জামায়াতের অফিস উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর বাজারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলগাছি ইউনিয়ন শাখার সভাপতি মো. আমান উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক মো. শফিউল আলম বকুল।

বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কুরআন মাজিদ থেকে তিলাওয়াত করেন বেলগাছি ইউনিয়ন শাখার সহসভাপতি মাওলানা শহিদুল হক। প্রধান অতিথি বক্তব্যে বলেন, সমাজে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির জন্য আমাদের ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরতে হবে। এর জন্য প্রতিটি মানুষের কাছে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশের মানুষ যে মানুষটিকে বেশি ভালোবাসে এবং পছন্দ করে, সেই মানুষটি হচ্ছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। তার হাসিমাখা মুখ ও কথা শোনার জন্য আগামী ১৭ জানুয়ারি সকাল নয়টার সময় আমরা এক এক জন কর্মী ১০ জন করে মানুষ, কর্মী সম্মেলনে টাউন ফুটবল মাঠে নিয়ে দলে দলে যোগদান করব।’

এসময় বক্তব্য দেন বেলগাছি কৃষিকল্যাণ বিভাগের সভাপতি জহিরুল ইসলাম মজনু, ইউনিয়ন প্রচার বিভাগ ও ৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ওমর ফারুক জানি, এক নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম মনি, দুই নম্বর ওয়ার্ড সভাপতি আহসান হাবিব, তিন নম্বর ওয়ার্ড সভাপতি সুজন মিয়া, কাঁশিপুর গ্রাম ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আতিয়ার রহমান, বেলগাছি গ্রামের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আল মাবুদ শরীফ। উদ্বোধনী সভা উপস্থাপনা করেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)