ছবির ক্যাপশন:
দর্শনার কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে কৃষি বিভাগের আয়োজনে উন্নত প্রযুক্তি প্রয়োগে আখ চাষ ও পরিষ্কার-পরিচ্ছন্ন গুণগত মানসম্পন্ন আখ সরবরাহের লক্ষ্যে সিডিএ-সিআইসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে এ প্রশিক্ষণ দেওয়া হয়। কেরু অ্যান্ড কোম্পানি ব্যাবস্থাপক কৃষি জিএম আশরাফুল আলম ভূইয়ার সভাপতিত্বে এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।
তিনি বলেন, উন্নত প্রযুক্তি প্রয়োগে আখ চাষ ও পরিষ্কার-পরিচ্ছন্ন গুণগত মানসম্পন্ন আখ সরবরাহ করতে হবে। কোদাল দিয়ে আখ কাটলে চিনির রিকভারি বাড়বে। এর ফলে আখের ওজন বৃদ্ধি পাবে তার সাথে ফলনও বৃদ্ধি পাবে। তিনি প্রত্যেক কৃষককে অনুরোধ করে বলেন, আপনার কোদাল দিয়ে আখ কাটবেন এতে আপনারা বেশি ফলন পাবেন এবং মূল্যও বেশি পাবেন।
তিনি আরও বলেন, আগামী শুক্রবার বেলা সাড়ে ৩টায় চিনিকলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশন চেয়ারম্যান ড. লিপিকা ভাদ্র। এসময় বিশেষ অতিথি ছিলেন জিএম কারখানা সুমন কুমার সাহা, ডিজিএম (সম্প্রসারণ মাহবুবুর রহমান, ডিজিএম (বীজ) দেলোয়ার হোসেন, কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
