মেহেরপুর জেলা শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2024-12-19 ইং
মেহেরপুর জেলা শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মো. আব্বাস উদ্দিন অন্যত্র বদলি হওয়ার বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে মেহেরপুর শিক্ষা অফিস পরিবারের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, শফিকুল ইসলাম, ফয়জুল কবীর প্রমুখ। পরে বিদায়ী জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া উপহার দেওয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান শিক্ষক আবুল কাশেম, তাহাজ উদ্দিন, জাব্বারুল ইসলাম, আশরাফুজ্জামানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)