ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনে ‘প্রজন্ম থেকে প্রজন্মে- হৃদয়ে বাংলাদেশ, চেতনায় বাংলাদেশ’ স্লোগানে শিল্পীরা গান পরিবেশন করেন। গত সোমবার সন্ধ্যা ৬টায় প্রথম দিনের কার্যক্রম শুরু হয়ে যা শেষে হয় গতকাল মঙ্গলবার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজনের আহ্বায়ক ইয়াকুব আলী জোয়ার্দার এবং শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শিল্পকলার কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ। বক্তারা শ্রোতাদের বিজয়ের শুভেচ্ছা জানান এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় চুয়াডাঙ্গার বিভিন্ন সংগঠন। সংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তি পরিবেশন করে অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী এবং জেলা শিল্পী কল্যাণ পরিষদ। গতকাল সমাপনী দিনে সংগীত পরিবেশনা করে উদীচী শিল্পীগোষ্ঠী, সাহিত্য পরিষদ, জীবননগর শাইন ক্লাব এবং দর্শনার একটি সাংস্কৃতিক দল।
