দর্শনা ও উজিরপুরে ইয়াবা ও গাঁজাসহ আটক দুজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2024-12-18 ইং
দর্শনা ও উজিরপুরে ইয়াবা ও গাঁজাসহ আটক দুজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার দর্শনা ও উজিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দর্শনা ও উজিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক মো. মণ্টু মিয়াকে (৫২) ১ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং আবু জাফরকে (৪৫) ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। আটককৃত মণ্টু মিয়া দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও আবু জাফর দামুড়হুদা থানাধীন উজিরপুর গ্রামের মফিজ উদ্দিন মণ্ডলের ছেলে। ভ্রাম্যমাণ আদালতে তাদের এ দণ্ড দেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এইচ. তাসফিকুর রহমান।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গতকাল দুপুর ১২টার দিকে দর্শনার ঈশ্বরচন্দ্রপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মণ্টু মিয়াকে আটকর পর তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা জব্দ হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, উজিরপুরে অভিযান চালিয়ে আটক আবু জাফরকে তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা জব্দ হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। মাদকদ্রব্য নিয়নত্রণ অধদপ্তরের এই অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা শাখার পরিদর্শক নাজমুল হোসেন খান। এসময় তার সঙ্গে ছিলেন উপ-পরিদর্শক শাহারা ইয়াসমিন ও অন্যান্য ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)