জীবননগরে শানে সাহাবা সম্মেলন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-12-18 ইং
জীবননগরে শানে সাহাবা সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জীবননগরে শানে সাহাবা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর থানা উলামা পরিষদের আয়োজনে জীবননগর বাসস্ট্যান্ডে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জীবননগর থানা উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহরীর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবী।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি শুয়াইব আহমাদ কাসেমী, সেক্রেটারি মাওলানা জুবায়ের খান, জীবননগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ইকবাল হুসাইন, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব, জীবননগর উলামা পরিষদের সেক্রেটারি মুফতি শাহজামাল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)