ঝিনাইদহে গরু ছিনতাইয়ের সময় ৪ জন আটক, ১০টি গরু উদ্ধার

আপলোড তারিখঃ 2024-12-18 ইং
ঝিনাইদহে গরু ছিনতাইয়ের সময় ৪ জন আটক, ১০টি গরু উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার নাথকুণ্ডু গ্রামে গরু ছিনতাই করে পালানোর সময় চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। গত রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার ডুগডুগি হাট থেকে ১০টি গরু কিনে ফরিদপুরে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। পথে ছিনতাইকারীরা তাঁদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে গরুগুলো নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় গরু ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা দ্রুত রাস্তায় ব্যারিকেড দেয় এবং নাথকুণ্ডু গ্রামে ছিনতাইকারীদের ধরে গণপিটুনি দেয়।
পুলিশ জানায়, আটক ছিনতাইকারীদের মধ্যে যশোরের মানিক, খুলনার সাইফুল ও গোলজারের পরিচয় জানা গেছে। আহত ছিনতাইকারীদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, এটি ডাকাতি নয়, বরং ছিনতাই। ঘটনাটি তদন্ত করে ছিনতাইকারীদের পূর্ণাঙ্গ পরিচয় বের করার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)