চুয়াডাঙ্গার ডিহি কৃষ্ণপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-12-18 ইং
চুয়াডাঙ্গার ডিহি কৃষ্ণপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার ডিহি কৃষ্ণপুরে পানিতে ডুবে আলিফ নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদরের নেহালপুর ইউনিয়নের ডিহি কৃষ্ণপুর গাবতলা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আলিফ গাবতলা পাড়ার হাসানের ছেলে। জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে শিশু আলিফ খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)