জীবননগরে ডিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2024-12-16 ইং
জীবননগরে ডিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ খালিদুর (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে জীবননগর থানাধীন পুরন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক খালিদুর পুরন্দরপুর গ্রামের সিদ্দিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশে জেলায় মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই তোরগুল হাসান সোহাগ, এএসআই আরিফুল ইসলাম, এএসআই আবু আল ইমরানসহ সঙ্গীয় ফোর্স পুরন্দরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী খালিদুরকে আটক করা হলে তার নিকট থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)