ছবির ক্যাপশন:
মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ৯ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ড প্রতিদ্বন্দ্বিতা করে। মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।
