জীবননগরে পাঁচ মামলার আসামি আ.লীগ নেতা সাখাওয়াত গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-12-16 ইং
জীবননগরে পাঁচ মামলার আসামি আ.লীগ নেতা সাখাওয়াত গ্রেপ্তার ছবির ক্যাপশন:

জীবননগরে উপজেলার কাটাপোল গ্রামের পাঁচ মামলার আসামি সাখাওয়াত হোসেনকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় কাটাপোল বাজারে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সাখাওয়াত হোসেন ওই গ্রামের মৃত আনার মন্ডলের ছেলে ও হাসাদাহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে জীবননগর থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং হত্যা মামলায় রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সাখাওয়াত হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে গত শুক্রবার তাকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়। সাখাওয়াত হোসেন এলাকার ত্রাস হিসেবে পরিচিত এবং তার গ্রেপ্তারে কাটাপোলসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ইতিমধ্যে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)