দামুড়হুদার বাস্তুপুরে বিএনপির কর্মী সমাবেশ

আপলোড তারিখঃ 2024-12-16 ইং
দামুড়হুদার বাস্তুপুরে বিএনপির কর্মী সমাবেশ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার নতুন বাস্তুপুরে স্থানীয় বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় নতুন বাস্তুপুরের চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে শতশত নেতা-কর্মী অংশ নেন। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। সমাবেশে প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করে একনায়কতন্ত্র চালু করেছিলেন। বিএনপির নেতা-কর্মীদের হত্যা, খুন এবং কোমলমতি ছাত্রদের গুলি করে তার গদি রক্ষা করা সম্ভব হয়নি। জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।’

তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জনগণের পাশে থাকার সুযোগ তৈরি করতে আমরা সবাই একসাথে কাজ করব।’ রফিকুল হাসান তনু বিগত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড ও লুটপাটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিএনপির কোনো নেতা-কর্মী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।’

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আনসার আলী, হাউলি ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুব আলী ও সাধারণ সম্পাদক নাফিজ উদ্দিন।

দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুবদলের সদস্য জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, হাউলি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুলসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)