আন্দুলবাড়ীয়া কলেজে অভিভাবক সমাবেশ

আপলোড তারিখঃ 2024-12-16 ইং
আন্দুলবাড়ীয়া কলেজে অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া কলেজের হলরুমে এ সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হকের সভাপতিত্বে সভায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজ, ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আহসান হাবীব, পৌরনীতি বিভাগের প্রভাষক জামিল হোসেন ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এমাজউদ্দীন আহমেদ মিল্টন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন আব্দার রহমান বিশ্বাস, আব্বাস আলী ও ডা. আমিনুল হক সরকার।

এসময় উপস্থিত ছিলেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল খায়ির, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আসমা খাতুন, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সাইউল হক, রসায়ন বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম, আইসিটি বিভাগের প্রভাষক গোলাম মোক্তাদির মুক্তি, শরীরচর্চা শিক্ষক মোকলেছুর রহমান, লাইব্রেরিয়ান সুলতানা আহাম্মদ সুলতান আহাম্মদ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুর রাজ্জাক, তানিয়া খাতুন, অফিস সহায়ক জাহিদুল ইসলাম মামুন, ল্যাব সহকারী এস এম নাসিম উদ্দীন প্রমুখ।

সভা উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আন্দুলবাড়ীয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আতিকুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)