মহেশপুরে জোরপূর্বক জমি দখলে নেওয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2024-12-15 ইং
মহেশপুরে জোরপূর্বক জমি দখলে নেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ডাকাতিয়ার মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে ভবনগর গ্রামে বসবাসকারী তরিকুল ইসলামের বিরুদ্ধে বোন ও তার স্বামী লোকমান হোসেরের বাসভবনের সম্মুখে থাকা ঘরসহ জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভবনগর গ্রামের লোকমান হোসেন ৩০ নম্বর ভবনগর মৌজার ৫৬৯ নম্বর খতিয়ানের ২৭৬২ হাল দাগের মোট ৩টি দলিলে. ৪১.৯০ শতক জমি ক্রয় করেন। গত ২০/০৭/২০০৩ সালে একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মনিরুজ্জামানের নিকট থেকে ৬৫৮৮ নম্বর কবলা মূলে ৮ শতক, মজনুর ২ বোনের কাছ থেকে একই দাগে ২০/০৩/২০০৫ সালে ১৮৭১ নম্বর কবলা মূলে চায়না খাতুন ও সকিনা খাতুনের নিকট থেকে ৫.৭৫ শতক জমি ক্রয় করে। এছাড়া লোকমানের স্ত্রী মঞ্জুরা খাতুনের নিকট থেকে ০৬/০৭/২০০৪ সালে ৬৭৪৪ নম্বর কবলা মূলে ১৮.৫০ শতক জমি ক্রয় করেন। তাছাড়া স্ত্রী মঞ্জুরা খাতুর ও তার বোন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৭ শতক জমিসহ সমুদয় জমি খাজনা খারিজ ও হাল রেকর্ড প্রস্তুত করে দীর্ঘ দিন যাবৎ বাড়ি নির্মাণ করে ভোগ দখলে আছেন।
এমতাবস্থায় তরিকুল ইসলাম তার দুলাভাই লোকমান হোসেনের বাড়ির সামনে ৫.৫০ শতক জমিতে ভাড়া দেওয়ার চুক্তিতে একটি গোডাউন তৈরি করে ব্যবসা করে আসছেন। ওই জমির প্রকৃত মালিক লোকমান ভগ্নিপতি হওয়ায় তারা কোনো স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হয় নাই। এ সুযোগকে কাজে লাগিয়ে তরিকুল জমি থেকে উঠতে চাচ্ছে না। জমি থেকে চলে যেতে বললে মিথ্যা মামলা ও হামলার ভয় দেখিয়ে লোকমানকে ক্ষতির চেষ্টায় লিপ্ত আছে বলে এলাকাবাসী জানান। বিষয়টি সুরাহের লক্ষ্যে লোকমান তরিকুলের বিরুদ্ধে সিনিয়র জজ আদালতে ১২/১১/২০২৪ তারিখে দেওয়ানি মামলা করেন। মামলা নম্বর দে. ৫০১/২৪।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)