ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে নিজ ঘর থেকে আবু হানিফ নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। গতকাল শনিবার সকাল আটটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন করেছে পুলিশ। আবু হানিফ উপজেলার করমদী বাগানপাড়ার আবু জাহিদের ছেলে ও স্থানীয় করমদি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় তার নিজ ঘরের ফ্যানের সিলিংয়ের সাথে কাপড় বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। গতকাল সকালে পরিবারের সদস্যরা তাকে ডেকে কোন সাঁড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে।
এ বিষয়ে গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
