জীবননগরে বিএনপির প্রবীণ নেতা-কর্মীদের সংবর্ধনা প্রদান

আপলোড তারিখঃ 2024-12-15 ইং
জীবননগরে বিএনপির প্রবীণ নেতা-কর্মীদের সংবর্ধনা প্রদান ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়ায় বিএনপির প্রবীণ নেতা-কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে সীমন্ত ইউনিয়নের গোয়ালপাড়া ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে গোয়ালপাড়া বন্দর মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খাঁন খোকন। প্রধান বক্তা ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাজাহান আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ময়েন উদ্দীন ময়েনসীমা, ন্ত ইউনিয়ন বিএনপি সভাপতি মো. ওসমান গণি, সীমান্ত ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. বদর উদ্দীন বাদল, সীমান্ত ইউনিয়ন বিএনপি সহসভাপতি মো. বিপ্লুর রহমান, সীমান্ত ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আয়ুব আলী বিশ্বাস, ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক মো. ইমরান হাসান টিটু, মো. আ. সালাম। অনুষ্ঠান পরিচালনা করেন মো. হাফিজুর ইসলাম ও মো. সাইফুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)