কেরুর পরীক্ষামূলক খামারে হামলা, কর্মচারীদের মারপিট

আপলোড তারিখঃ 2024-12-15 ইং
কেরুর পরীক্ষামূলক খামারে হামলা, কর্মচারীদের মারপিট ছবির ক্যাপশন:


কেরু অ্যান্ড কোম্পানির আকন্দবাড়িয়ার পরীক্ষামূলক খামারে হামলা ও কর্মচারীদের মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আকন্দবাড়িয়া পরীক্ষামূলক খামের সুপার ভাইজার বাবলুর রশিদ দর্শনা থানায় মুন্নাফসহ দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ৭টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির আকন্দবাড়িয়ার পরীক্ষামূলক খামারে কৃষকদলের নেতা মুন্নাফ ও তার সহযোগীরা কর্মচারীদের ওপর হামলা ও মারপিট করেন। এসময় অফিসের কেরানি ও সুপারভাইজার পালিয়ে রক্ষা পান।
কেরুর পরীক্ষামূলক খামারের বাবলুর রশিদ জানান, আকন্দবাড়িয়া পরীক্ষামূলক খামারে দীর্ঘদিন ধরেই ডেইলি লেবারে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বেগমপুর ইউনিয়ন কৃষকদলের নেতা আকন্দবাড়িয়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মুন্নাফ হোসেন ওই সকল ডেইলি শ্রমিকদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করে আসছে বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় সকাল ৭টার দিকে মুন্নাফসহ ৭/৮ জনের একটি দল পরীক্ষামূলক খামারের অফিসে ঢুকে প্রয়োজনীয় কাগজপত্র ছুড়ে ফেলে চেয়ার টেবিল তছনছ করেন। এসময় প্রতিবাদ করলে প্রথমে প্রতিষ্ঠানের সুপারভাইজার বাবলুর রশিদ ও কেরানি খায়রুল হোসেনকে বেধড়ক মারপিট করে অফিস থেকে বের করে দেয়। এসময় হামলাকারীরা চাকরি না দিলে অফিসে না আসার জন্য হুমকি দেন ।
এ বিষয়ে পরীক্ষামূলক খামারের ডিজিএম (বীজ ও এগ্রনমি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা আমাকেও গালাগালি ও মারমুখী হয়ে মারাত্মক খারাপ আচরণ করে।
এ বিষয়ে মুন্না বলেন, কেরানি খাইরুল আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। ইতিপূর্বে আমরা ৯ জনের তালিকা দিয়ে এসেছি চাকরির জন্য।
কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘একটি রাজনৈতিক দলের কথা বলে ৭ জনের চাকরি দাবি করলে এ ঘটনা ঘটে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘শনিবার সন্ধ্যার পরে এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)