বিদ্যুৎ এর উপর সশস্ত্র হামলার প্রতিবাদ

আপলোড তারিখঃ 2024-12-15 ইং
বিদ্যুৎ এর উপর সশস্ত্র হামলার প্রতিবাদ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুৎ এর উপর সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। গতকাল শবিনার বিকেল ৪টায় ১০ মিনিটে চুয়াডাঙ্গা জেলা পুরাতন সাহিত্য পরিষদ চত্বর থেকে জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বরে করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে সমাবেশ করে।
জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেেশ প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নম্র, ভদ্র ও সাংগঠনিক ছাত্রনেতা ফয়সাল হোসেন বিদ্যুৎ এর ওপর গত ২ ডিসেম্বর রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মাদকাসক্ত কিছু সন্ত্রাসী সশষাত্র হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করে। আল্লাহর রহমতে তিনি প্রাণে বেঁচে গেলেও সারাজীবন মৃত্যুর সাথে লড়াই করতে হবে। আমরা চুয়াডাঙ্গা পুলিশ প্রশাসনকে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।’
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইন্তিয়ার হোসেন ইরন, শাহাবুদ্দিন আহমেদ, খন্দকার আরিফ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন জোয়ার্দার, কায়েস আহমেদ, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিন্নাহ ফয়সাল ইকবাল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক মাসুদ ও যুবদল নেতা বাপ্পী।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক ওয়ালিদ হাসান, জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৌরভ আরেফিন শাওন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান বিজন, জেলা ছাত্রদলের সদস্য খালিদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকর আলী, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক আ. লতিফ, সদস্য নূর মোহাম্মদ বাপ্পী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নস্কর সবুজ, সিয়াম, রাফিউর রহমান লিংঙ্কা, পারভেজ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন আলী, দেলোয়ার, রাকিব, সুরজ আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)