ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা পরিষদের স্থগিত ৩নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচন গত রোববার সম্পন্ন হয়েছে। নির্বাচনে জয়লাভ করার পর বিজয়ী প্রার্থী জহুরুলসহ তার ভোটাররা সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের সাথে তার বাসভবনে সৌজন্য স্বাক্ষাত ও ফুলেল শুভচ্ছা বিনিময় করেন। এসময় সংসদ সদস্য বলেন, ভাটাধিকার মানুষের ন্যায্য অধিকার। আর এ অধিকার বাস্তবায়ন করতে অনেক সংগ্রাম করতে হয়েছে দেশ নেত্রী জননত্রী শেখ হাসিনাকে। বাক স্বাধীনতা এবং গােপন ব্যালট ভােট দেয়া মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার গণতন্ত্র বিশ্বাসি। আর জন প্রতিনিধি মানউন্নয়ন করার একমাত্র মাধ্যম হচ্ছে গোপন ব্যালটে ভোট প্রয়োগ। ভোটারেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে এটায় নিয়ম। এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত জেলা পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য জহুরুল ইসলাম, ইউপি সদস্য আলী কদর, জিল্লুর রহমান জুলমত, আবু সালেহ, নাছিমা বেগম, সাজ্জাদ হােসেন বাবু, গোলাম রসূল প্রমুখ।
