কালীগঞ্জে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2024-12-13 ইং
কালীগঞ্জে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামের একটি নদ থেকে চায়ন হোসেন (৭) ও আবির হাসান (৫) নামের দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বারোবাজার ইউনিয়নের বুড়িভৈরব নদ থেকে তাদের লাশ উদ্ধার করে স্বজনেরা। চায়ন হোসেন হাসিলবাগ গ্রামের শওকত আলীর ছেলে। আর আবির হাসানের বাবার নাম আবু সালেহ। পুলিশ ধারণা করছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, চয়ন ও আবির বৃহস্পতিবার সকালে খেলতে বাইরে বের হয়। সারাদিন খুঁজেও তাদের পাওয়া যাচ্ছিল না। দিনব্যাপী নিখোঁজ থাকার একপর্যায়ে পরিবারের সন্দেহ হলে পার্শ্ববর্তী বুড়িভৈরব নদে খোঁজ করতে যায়। পরে নদ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে স্বজনেরা। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)