আলমডাঙ্গার শালিকা গ্রামে রাতের আঁধারে ‘বোমা বিস্ফোরণ’

আপলোড তারিখঃ 2024-12-13 ইং
আলমডাঙ্গার শালিকা গ্রামে রাতের আঁধারে ‘বোমা বিস্ফোরণ’ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের শালিকা গ্রামে রাতের আঁধারে পরপর তিনটি ‘বোমা বিস্ফোরণ’ ও একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের শালিকা গ্রামের পশ্চিমপাড়ায় আ. বারেক মন্ডলের ছেলে বিএনপি নেতা হাসানের বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে হাসান আলমডাঙ্গা থানায় খবর দিলে ঘটনাস্থলে গাংনী তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।

এ বিষয়ে বিএনপি নেতা হাসান বলেন, ‘আমি বাজার থেকে ১১টার পর বাড়ি যেয়ে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ি। রাত ১২টা ৪০ মিনিটের দিকে বোমার শব্দে হঠাৎ ঘুম ভেঙে যায়। আমার গেটের সামনেই ৩টি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং আর একটি বোমা বিস্ফোরণ হয়নি। এমনকি আমার গেটে লাথি মেরে চলে গেছে। তবে আমি বের হয়নি। সকাল ৭টার সময় আমি পুলিশকে জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে।’
শালিকা গ্রামের তুষার বলেন, ‘আমি চায়ের দোকান রাত সাড়ে ১২টার দিকে বন্ধ করে বাড়ি কেবলমাত্র ঢুকেছি। এসময় ৫ মিনিট অন্তর অন্তর ৩টি বোমার বিকট শব্দ শুনতে পাই। তখন নিরাপত্তার কথা ভেবে আমি বের হইনি।’
এদিকে, বোমা বিস্ফোরণের পর থেকে শালিকা গ্রামে সকলের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। বর্তমানে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় লোকজনের ধারণা, হয়ত এলাকায় আতঙ্ক বিরাজ করার জন্য এমনটি করতে পারে দুষ্কৃতিকারীরা। যাতে করে তাদের উদ্দেশ্যটি সহজেই হাসিল হয়।

গাংনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হোসেন বলেন, ‘আমার এলাকায় সকালে এমন ঘটনা শুনে, আমি বিমোহিত। তবে দলের ভেতর বর্তমানে কোনো কোন্দল নেই। হাট নিয়ে একটা ঝামেলা চলছিল, সেটা মীমাংসা হয়ে গেছে। এই সন্ত্রাসমূলক কর্মকাণ্ড যারা ঘটাচ্ছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত।’
এ বিষয়ে গাংনী তদন্ত কেন্দ্রের বাবর ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি। পরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে ফোন দেওয়া হলে তিনি কেটে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)