ছবির ক্যাপশন:
দামুড়হুদায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় আজগর আলী নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা একটার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামবাসী তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ট্রান্সফরমার চুরির মামলায় এজাহারনামীয় আসামি আজগর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। এর আগে ট্রান্সফরমার চুরির ঘটনায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামের আলিহিম মন্ডলের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে আজগর আলীসহ ৭ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছিলেন।
