হারদী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও দোয়া

আপলোড তারিখঃ 2024-12-12 ইং
হারদী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও দোয়া ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার হারদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় কেশবপুর বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান।
বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, আলমডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহাবুল হক মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খালেদ সালেহীন রাজু, পৌর সদস্যসচিব জাকারিয়া ইসলাম শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সজীব, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রাজু, হারদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিপন ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইজামুল হক। দোয়া পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা শরিফুল ইসলাম শরীফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)