ছবির ক্যাপশন:
দর্শনায় ফেনসিডিলের গডফাদার ও দুর্ধর্ষ ডাকাত শাহাবুল হোসেন যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে যৌথ বাহিনী আটক করে তাকে দর্শনা থানায় সোপর্দ করে। দর্শনা মেমেনগর বাগদি পাড়ার গোলজার হোসেনের ছেলে শাহাবুল হোসেন চোরাচালান, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের হোতা।
শাহাবুলের বিরুদ্ধে দর্শনা ও দামুড়হুদা মডেল থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন দর্শনা থানার অফিসার ইনর্চাজ (ওসি) শহীদ তিতুমীর। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, দর্শনা পরানপুর গ্রামের জহিরউদ্দীন জোয়াদ্দারের ছেলে রবিউল ইসলামের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয়েছে।
